চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম সিটি করপোরেশন  ভোট ২৭ জানুয়ারি 

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪১ পিএম, ২০২০-১২-১৪

চট্টগ্রাম সিটি করপোরেশন  ভোট ২৭ জানুয়ারি 


পুরনো তফসিলেই নির্বাচন,মৃত্যুজনিত চার ওয়ার্ডে পুনঃতফসিল
অবশেষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী আগামি ২৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার  নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান। পুরনো তফসিলেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নর্বিাচন হবে ইভিএম-এ। 
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচিত করপোরেশনের মেয়াদ শেষ হয় গত ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসাবে ভোটগ্রহণঅনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে পরে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ে নির্বাচন করতে না পারায় ৬ আগষ্ট  সিটি করপোরেশনে  প্রশাসক নিয়োগ দেওয়া হয় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে। আগামী বছরের ফেব্রুয়ারির  প্রথম সপ্তাহে  প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজনের মেয়াদ শেষ হবে।
এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি কেন্দ্রে  ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে।  তবে  প্রার্থীর মৃত্যুজনিত কারণে চট্টগ্রাম সিটির ৩০, ৩৭ ও ৪০ নম্বর সাধারণ ওয়ার্ড এবং ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের জন্য নতুন করে তফসিল দেওয়া হয়েছে।
এই চার ওয়ার্ডের আগ্রহী নতুন  প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৩১ ডিসেম্বর বাছাই হবে এবং ৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র  প্রত্যাহার করা যাবে।
যারা আগে প্রার্থী হয়েছিলেন, তারা বহাল থাকবেন তাদের আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না।
সব প্রক্রিয়া শেষে অন্য সব ওয়ার্ডের সঙ্গেই ২৭ জানুয়ারি ভোট হবে এই চার ওয়ার্ডে। স্থগিত হওয়া  সিটির নির্বাচনে মেয়র পদে  প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সাতজন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৫৫ পদে ২৬৯  প্রার্থী রয়েছেন ভোটে।
মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপির শাহাদাত হোসেন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন (মিনার), এনপিপির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.জান্নাতুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র খোকন চৌধুরী (হাতি)।

রিটেলেড নিউজ

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত


সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত


চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার  ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর